এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট whatsapp নাম্বারে 'হাই' লিখলেই করোনা টিকার স্লট বুকিং করতে পারবেন
দি নিউজ লায়ন; এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট whatsapp নাম্বারে 'হাই' লিখলেই করোনা টিকার স্লট বুকিং করতে পারবে টিকা প্রাপকরা। চলতি মাসের ১৮ তারিখ থেকে ১৮ ঊর্ধ্বে সকল শ্রেণির মানুষের জন্যেই এই সুবিধা চালু করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। আপাতত এর জন্য জেলায় বালুরঘাট ও গঙ্গারামপুর হাইস্কুলে দু'টি ভ্যাকসিন কেন্দ্র খোলা হচ্ছে। মূলত টিকা নিতে এসে হয়রানি ও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে অনেকের মধ্যেই ক্ষোভ বাড়ছে। এবার যাতে কোভিড প্রটোকল মেনে সুষ্ঠুভাবে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়, তার জন্যেই এই উদ্যোগ।
জানা গেছে, এতদিন অনলাইন নথিবদ্ধকরন করে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নেবার সু্যোগ পেত টিকা প্রাপকরা। এর ফলে সাধারণ মানুষকে হয়রানির মুখে পড়তে হত। আবার সময়ও অতিবাহিত হত। এমনিতেই টিকার হাহাকার রয়েছে সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। এমতাবস্থায় টিকা পেতে সাধারণ মানুষকে পচন্ড বেগ পেতে হত। তবে এই সমস্যার সুরহা করতে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দপ্তর। এবার থেকে দক্ষিণ দিনাজপুর সহ অন্য জেলার মানুষ বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারিখ ঠিক করে ভ্যাকসিন নিতে যেতে পারবেন সাধারণ মানুষ। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চালু করা হয়েছে 83359 99000 এই হোয়াটসঅ্যাপ নাম্বার।
এই নাম্বার সেভ করে হাই লিখলেই যাবতীয় তথ্য জানাবে স্বাস্থ্য দপ্তর। সেই মত খুব সাধারণ ভাবে যেকেউ নিজের স্লট বুকিং করতে পারবে। এই ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আলাদা টিকা গ্রহণ কেন্দ্রের ব্যবস্থা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গঙ্গারামপুর হাই স্কুল এবং বালুরঘাট হাইস্কুলে প্রতিদিন ১০০ জন করে মোট ২০০ জনকে ওই হোয়াটসঅ্যাপে টিকা বুকিংকারীদের ভ্যাকসিন দেবে স্বাস্থ দপ্তর। জেলার বাকি ১৬ টি যেমন টিকাকরণ চলছে তেমনি চলবে। তার সঙ্গে এই দুটি টিকা গ্রহণ কেন্দ্রে বিশেষ পরিষেবা পাবেন সাধারণ মানুষ বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে। আগামী ১৮ তারিখ থেকে বালুরঘাট ও ২১ তারিখ থেকে গঙ্গারামপুর হাইস্কুলে ভ্যাকসিন দেওয়ার পক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় ৪৫ ও ৬০ ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও ১৮ থেকে ১৪ বছর বয়সী বিশেষ গোষ্ঠীকে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই ভ্যাকসিন নিতে গিয়ে জেলাজুড়েই ক্ষোভ বিক্ষোভ ও হয়রানির অভিযোগ আসছিল। এছাড়াও যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন না মেলায় ক্ষোভ দেখা দিয়েছে। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের জন্য ভ্যাকসিন ঘোষণা করেছেন। যার ফলে ১৮ ঊর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। তাই ভ্যাকসিন কেন্দ্রে অনেক মানুষ ভ্যাকসিনের জন্য ভিড় জমাতে পারে। যার ফলে কিছুটা ভিড় কমাতে এই উদ্যোগ নিয়েছে জেলার স্বাস্থ্য দপ্তর। এই প্রক্রিয়ায় আর সেই হয়রানি হতে হবে না সাধারন মানুষদের। তবে অনেকেই আগে ভাগেই কো উইন অ্যাপে ভ্যাকসিনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন। এবার সরাসরি হোয়াটস অ্যাপের মাধ্যমে ভ্যাকসিন বুক করা যাবে।

Post a Comment